Skip to content

প্রথম হয়েছে গুগলের রোবট

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ কিছুদিন আগেই যে জাপানি স্টার্ট-আপ রেবট নির্মাতাকে কিনে নেয় গুগল, তাদের তৈরি শাফট নামের একটি রোবট সম্প্রতি পেন্টাগনের গবেষণা ইউনিট আয়োজিত এক প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে নিয়েছে।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামিতে আয়োজিত প্রতিযোগিতাটিতে টিম শাফটকে আটটি উদ্ধার কাজ সম্পন্ন করে প্রথম স্থানটি নিশ্চিত করতে হয়েছে। শাফট রোবটটি মোট ২৭ পয়েন্ট পেয়ে বিজয়ী হয়েছে।

প্রতিযোগিতার আয়োজক ডারপা জানিয়েছে, শাফট এবং ভালো পয়েন্ট প্রাপ্ত আরও সাতটি রোবট ২০১৪ সালে প্রতিযোগিতাটির ফাইনালে অংশ নেবে। রোবটগুলোর উন্নয়নের জন্য অর্থের আবেদনেরও সুযোগ থাকছে।

প্রতিযোগিতায় প্রতিটি রোবটকে ৩০ মিনিট করে সময় দেয়া হয়েছিল। এর মধ্যে রোবটগুলোকে যে আটটি কাজ করতে হয়েছে তা হল– নির্দিষ্ট কোর্স অনুসরণ করে গাড়ি চালাতে হয়েছে। আট ফুট উচ্চতার একটি মই দিয়ে উপরে উঠতে হয়েছে।

দরজার সামনে থেকে আবর্জনা সরাতে হয়েছে। লিভার-হ্যান্ডেলের একটি দরজা খুলতে হয়েছে। বাঁক, সীমিত জায়গা এবং আলগা নুড়ির একটি কোর্স অতিক্রম করতে হয়েছে। কর্ডলেস ড্রিল দিয়ে দেয়ালে ত্রিমাত্রিক আকৃতি কাটতে হয়েছে। তিনটি এয়ার ভালভ বন্ধ করতে হয়েছে, যার প্রতিটি ভিন্ন আকৃতির হুইল এবং লিভার দ্বারা পরিচালিত এবং হোস পাইপ খুলে তার সামনের অংশ স্ক্রু দিয়ে ওয়াল কানেক্টরের সঙ্গে যুক্ত করতে হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫