Skip to content

গাজীপুরে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে ফারুক হোসেন নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় সুরুজ মিয়া নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন।

বৃহস্পতিাবর সকাল ১১টার দিকে গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে নির্মাণাধীন ওই ভবনের প্রকৌশলী ইসমাইল হোসেন পলাতক রয়েছেন।

সুরুজ মিয়াকে গুরুতর আহত অবস্থায় পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি চান্দনা চৌরাস্তা এলাকার জহির উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোগড়া এলাকায় দিলান কমপ্লেক্সের ক্যাপিটাল ডিজাইন নামে এক কারখানার ৪র্থ তলায় নির্মাণ কাজ করছিলেন শ্রমিকরা। সকাল ১১টার দিকে হঠাৎ দুই শ্রমিক বাঁশের চাঁটাই থেকে নিচে পড়ে যান। এসময় সেখানে উপস্থিত শ্রমিক ও স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নেয়ার পথে ফারুকের মৃত্যু হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫