Skip to content

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে সম্মান ১ম বর্ষে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় সারা দেশে একযোগে ১৬৭ কেন্দ্রের মাধ্যমে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর কলা ও সামাজিক বিজ্ঞান, ব্যবসায়ে শিক্ষা এবং বিজ্ঞান শাখায় সর্বমোট ৪ লাখ ২৬ হাজার শিক্ষার্থী এ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করএছ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ ঢাকার ইডেন কলেজ কেন্দ্র পরিদর্শন করে সারা দেশে সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫