Skip to content

জাবিতে ‘বার্ড ওয়াচিং’ করলেন মজিনা

স্টাফ রিপোর্টার ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অতিথি পাখি দেখতে গেলেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও জাহানারা ইমাম হলের পেছনের লেকে বাইনোকুলার দিয়ে পাখি দেখেন।

এ সময় প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক ও পাখি বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ ও বিভাগের সভাপতি অধ্যাপক সাজেদা বেগম তার সঙ্গে ছিলেন।

অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত মজিনা দেশের বিভিন্নস্থানে “বার্ড ওয়াচিং” করেন। তারই ধারাবাহিকতায় আজ তিনি “বার্ড ওয়াচিং” করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছেন। গত বছরও তিনি “বার্ড ওয়াচিং” করতে জাবি ক্যাম্পাসে এসেছিলেন।’

পাখি দেখা শেষে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ত্যাগ করেন মজিনা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫