Skip to content

অহনার এক বছরের সংসার

বিনোদন ডেস্ক্ ॥ এক বছর সংসার করার পর আর সংসার করছেন না এ প্রজন্মের অভিনয়শিল্পী অহনা। তিনি বলেন, এক বছর আগে আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। আমি এখন অভিনয় নিয়ে ব্যস্ত।

বেশির ভাগ টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে অহনা অভিনীত কয়েকটি নাটক। শনিবার এনটিভিতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘ইয়েস বস নো বস’।

‘ইয়েস বস নো বস’ সম্পর্কে অহনা জানান, এই নাটকে আমি একটি বিজ্ঞাপনী সংস্থায় চাকরি করছি। আমি মডেল হতে চাই। অফিসের বস আমাকে খুব পছন্দ করেন। তাই আমি কাউকে পাত্তা দিই না।

যৈবতী কন্যা, নজরবিহীন নজর আলী ও নোয়শালসহ কয়েকটি ধারাবাহিকের কাজ করছেন অহনা। বর্তমানে শামীম জামানের পরিচালনায় তালবাবা নামের একটি টেলিছবির শুটিং করছেন।

২০০৮ সালে রকিবুল আলম রকিব পরিচালিত ‘চাকরের প্রেম’ ছবির মাধ্যমে অহনার রুপালি যাত্রা শুরু। এরপর তিনি ‘জলদস্যু রক্তরহস্য’ নামের ভিন্নধর্মী একটি ছবিতে অভিনয় করেন। বছর দেড়েক আগে এফআই মানিকের ‘দুই পৃথিবী’ শিরোনামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি।

২০০৫ সালে বাংলালিংকের বিজ্ঞাপনের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান অহনা। এরই ধারাবাহিকতায় ডিজুস, জুঁই নারিকেল তেল, কসমস বিস্কুট ও নেসক্যাফের বিজ্ঞাপন অহনার ক্যারিয়ারে সাফল্যের হাওয়া বইয়ে দেয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫