Skip to content

এশিয়া কাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জয়

স্পোর্টস ডেস্ক ॥ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অসাধারণ জয়ে পথচলা শুরু করল বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯: ৫০/১০ (২৫.২ ওভার)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৫১/১ (১০.২ ওভার)

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জয়ী নয় উইকেটে

বি গ্রুপের ম্যাচে মালয়েশিয়ার অনভিজ্ঞ তরুণরা টস জিতে আগে ব্যাট করতে নামে। দলীয় ১৫ রানে বীরানদীপ সিংকে (৯) সাজঘরে পাঠিয়ে শুরু করলেন আবু হায়দার। এরপর আর দাঁড়াতে পারেনি ব্যাটিং দল।

হায়দারই সবচেয়ে বিধ্বংসী ছিলেন। বাঁহাতি এই পেসার একে একে পাঁচ উইকেট তুলে নিয়েছেন ৮ ওভারে মাত্র ৮ রান দিয়ে। মুস্তাফিজুর রহমান ও জুবাইর হোসেন দুটি করে উইকেট নিয়ে তাকে যোগ্য সহায়তা দেন।

মালয়েশিয়ার পক্ষে একমাত্র ব্যাটসম্যান হিসেবে দুই অঙ্কের ঘরে পৌঁছান আহমেদ তাজউদিন ইসমাইল (১৫)। উদ্বোধনী জুটিতেই জয়ের দেখা পাওয়ার পথে ছিলেন বাংলাদেশের সাদমান ইসলাম ও জাকির হাসান। দলীয় ৩৩ রানে জাকির (১৪) সাজঘরে ফেরেন। সাদমান ২৫ ও জয়রাজ শেখ ১০ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

রোববার বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তানের তরুণরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫