জেলা প্রতিনিধি, রংপুর ॥ দশম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণসংযোগ করতে মঙ্গলবার পীরগঞ্জ আসছেন। তিনি বিমানে সৈয়দপুর পৌঁছে সড়কপথে পীরগঞ্জে আসবেন। এখানে তিনি বেশ কয়েটি পথসভা ও গণসংযোগে যোগ দেবেন।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছাহাদত হোসেন জানান, প্রধানমন্ত্রী বড়দরগা মাজার, পাঁচগাচী ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ উচ্চ বিদ্যালয় ও পীরগঞ্জ ইউনিয়নের লালদীঘি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় যোগ দেবেন।
প্রধানমন্ত্রী দুপুরে তার নিজ বাসভবন জয়সদনে মধ্যাহ্ন ভোজের পর নিকটাত্মীয় ও নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
