Skip to content

অ্যারেঞ্জড ম্যারেজের সফলতার জন্য কি করবেন

লাইপস্টাইল ডেস্ক ॥ বলা হয় বিয়ে অন্য কোনো জগৎ থেকে আসে। কিন্তু পৃথিবীতে এ বিষয় নির্ধারিত হয় পাত্র-পাত্রীর পরস্পরকে ভালোবেসে অথবা সমাজে বহুলভাবে প্রচলিত পারিবারিক অ্যারেঞ্জ ম্যারেজের মাধ্যমে। বিয়ে পরিবারের মাধ্যমে হোক অথবা পরস্পরকে ভালোবেসেই হোক, দম্পতি হিসেবে উভয়েরই উত্থান-পতন কিংবা সুবিধা-অসুবিধা আছে। তবে পারিবারিকভাবে বিয়ে হলে পাত্র-পাত্রীর পরস্পরকে বুঝতে একটু বেশি সময় লাগে। আপনি যদি পারিবারিকভাবে বিয়ের ঘটনায় প্রবেশ করার পথে থাকেন, তাহলে টাইমস অফ ইন্ডিয়া সূত্রের এ লেখাটি অবশ্যই পড়ে নিবেন।

বিয়ের আগের উদ্বেগ

পারিবারিকভাবে বিয়ের আগে ভবিষ্যৎ দম্পতিদের বিয়ে পূর্ববর্তী উদ্বেগ একটি বহুল প্রচলিত ঘটনা। আপনি যদি এ উদ্বেগের শিকার হন তাহলে নিজেকে প্রশ্ন করুন, এ উদ্বেগের কারণ কী? অধিকাংশ ক্ষেত্রেই এ উদ্বেগের কারণ স্থান ভাগাভাগি ও অপরিচিত সঙ্গীর সঙ্গে বোঝাপড়ার বিষয় নিয়ে হয়। এর পরের চিন্তার বিষয় হয়, নতুন পরিবারে কীভাবে খাপ খাইয়ে নিতে হবে এ বিষয়ে। নতুন পরিবারে গিয়ে তাদের সঙ্গে খাপ খাওয়াতে নিজের ব্যবহার কতোটা পরিবর্তন করতে হবে, তা নিয়েও থাকে উদ্বেগ।

এ সমস্যা সমাধানের সবচেয়ে ভালো উপায় হল, হবু সঙ্গীর সঙ্গে সব সময় যোগাযোগ বজায় রাখা। এতে উভয়ের সম্পর্কের উন্নতি হবে এবং উদ্বেগ কমবে।

অভিযোগ করবেন না

পারিবারিকভাবে বিয়ে মানে আরো দায়িত্ব ও আকাশ ছোঁয়া আশা। পাত্র-পাত্রী উভয় পরিবারের দিক থেকেই এ বিষয়টি ঠিকভাবে চলার জন্য চাপ দেয়। আপনার সঙ্গীর কাছে আপনার সব পছন্দ-অপছন্দ দাম নাও পেতে পারে। আবার তাদের পরিবারের মূল্যবোধ আপনার সঙ্গে নাও মিলতে পারে। এসব কারণে আপনার নিজেকে সব সময় সংশোধন দরকার হবে।

বোঝাপড়া একটা খেলার মতোই। আপনার সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলুন। আপনার উদ্বেগের বিষয়গুলো নতুন পরিবারকে কটাক্ষ না করেই জানিয়ে দিন। বিয়ের প্রথম দিকে কোনো কড়া আচরণ বা মন্তব্য করবেন না। আর কোনোভাবেই কোনো আক্রমণের পাল্টা আক্রমণ করবেন না। সমস্যা সৃষ্টিকারীদের এড়িয়ে চলবেন এবং বন্ধু খুঁজে বের করবেন। আর আপনার সঙ্গীর কাছে সবকিছু নিয়ে নালিশ করতে যাবেন না। কারণ তিনিও প্রথম দিকে আপনার মতো বিভ্রান্ত ও উদ্বেগে থাকবেন।

ভালোবাসার জাদু

সব প্রতিবন্ধকতা জয় করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভালোবাসা। প্রথম দেখাতে ভালোবাসা না আসলেও চিন্তিত হবেন না। এতে সময় লাগতে পারে তবে আপনারা পরস্পরকে ভালোবাসার জন্যই বড় হয়েছেন। আর আপনি যদি ইতিমধ্যেই তাকে ভালোবাসতে শুরু করেন, তবুও তাড়াতাড়ি তার ভালোবাসার আশা করবেন না। অপর পক্ষ থেকে ভালোবাসা আদায় করে নেওয়ার জন্য সময় দিতে হবে। আপনার সঙ্গীর প্রত্যেক কথা ও ভুলের জন্য হতাশ হবেন না।

মনে রাখবেন, বিয়ে একটি ঘূর্ণাবর্তের মতো। এতে একটি অগোছালো পৃথিবী থেকে বাস্তব ও ত্যাগের পৃথিবীতে প্রবেশের মতোই, যার মেরুদণ্ড হিসেবে কাজ করে ভালোবাসা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫