Skip to content

মগবাজার, শাহিনবাগ মালিবাগে জামায়াতের মিছিল-অবরোধ

স্টাফ রিপোর্টার ॥ ঘোষিত নির্বাচনের তফসিল বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১৮ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের প্রথম দিন বুধবার সকাল ৯টায় রমনা থানা জামায়াতের সেক্রেটারী মাওলানা আহসান হাবিবের নেতৃত্বে মগবাজার রেলগেইট এলাকায় বিক্ষোভ মিছিল ও রাজপথ অবরোধ করেছে জামায়াতের কর্মীরা। এসময় তারা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।
এসময় উপস্থিত ছিলেন, রমনা থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইউসুফ আলী মোল্লা, জিল্লুর রহমান, আতাউর রহমান সরকার, ছাত্র নেতা আশ্রাফ উদ্দিন ও সাইয়েদ যোবায়ের প্রমুখ।
এদিকে মকালসাড়ে ৭টায় তেজগাঁও শাহীনবাগে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে ছাত্রশিবির মহানগরী উত্তরের নেতা-কর্মীরা।
এছাড়া মালিবাগ এলাকায় পিকেটিং করেছে জামায়াত-শিবির কর্মীরা। এসময় তারা রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশ আসার খবর পেয়ে দ্রুত পালিয়ে যায় তারা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫