Skip to content

চাচার মৃত্যুদণ্ডে উ: কেরিয়া নেতার সন্তোষ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বিশ্বাসঘাতকতার অভিযোগে চাচার মৃত্যুদণ্ডের এক মাস পর জনসম্মুখে সন্তোষ প্রকাশ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং ইন। গতবছরের ১৩ ডিসেম্বর কি জং ইনের চাচা ও এক সময়ের প্রভাবশালী নেতা চাং সং থায়েককে মৃত্যুদণ্ড দেয়া হয়।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএন এ জানায়, কিম জং ইন দেশের বিদ্যমান বিচার ব্যবস্থাকে এড়িয়ে সামরিক আদালতে এ বিচার করেন এবং দ্রুত মৃত্যুদ- কার্যকর করেন। এই ঘটনা পারমাণবিক অস্ত্রধর দেশটিতে অস্থিরতার উদ্বেগকে বাড়িয়ে দেয়।

রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণে জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে উত্তর কোরিয়ার নেতা সমর্থকদের বিশ্বাসঘাতকতা বর্জন করার আহ্বান জানান। কিম জং বলেন, এই অটল পদক্ষেপ দেশের ঐক্যকে শক্তিশালী করবে। এছাড়া ক্ষমতাসীন শাসকদলের কর্মীদের একতাকেও একশ’ গুণ শক্তিশালী করবে এই পদক্ষেপ। তিনি বলেন, আমাদের দল বিরোধী দলের অভিযোগের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। যা দলের মধ্যে অভ্যুত্থান বিরোধী মতবাদকে জোরালো করবে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সীমান্ত এলাকা পেনিনসিলাতে পারমাণবিক অস্ত্র এনে যুদ্ধের মনোভাব দেখাচ্ছে বলে অভিযোগ করেন উত্তর কোরিয়ার এই সামরিক নেতা।

তিনি উত্তর কোরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা বৃদ্ধিরও কথা জানান। এদিকে দক্ষিণ কোরিয়া এবং এ অঞ্চলের শক্তিশালী দেশগুলো পিয়ং ইয়ংয়ের এই বার্তাকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫