Skip to content

কামাল চৌধুরী ইউএপিএফ’র চেয়ারপারসন নির্বাচিত

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রদূত ও সাবেক সচিব এ কে এম কামাল উদ্দিন চৌধুরী ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশনের (ইউএপিএফ) চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন। ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরবৃন্দ গতকাল বার্ষিক সাধারণ সভায় তাকে চেয়ারপারসন নির্বাচন করেন। এছাড়া কাইয়ুম রেজা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারপার্সন, আখতারুজ্জামান ও কাজী মোহাম্মদ মফিজুর রহমান ভাইস চেয়ারপার্সন এবং ইশতিয়াক আহমেদ কোষাধ্যক্ষ নির্বাচিত হন। এ সময় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ভিসি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টি ও বোর্ড অব গর্র্ভণরবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫