Skip to content

ভারতকে ২ উইকেটে হারাল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক ॥ অনুর্ধ-১৯ এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতায় চীর প্রতিদ্বন্দ্বি ভারতকে ২ উইকেটে পরাজিত করেছে পাকিস্তান। মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানি অধিনায়ক সামি আসলামের (১০৮) অসাধারণ সেঞ্চুরির সুবাদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটিতে মাত্র ২ উইকেটে জয়লাভ করে তারা।

ভারতীয়দের ছুড়ে দেয়া ২৫১ রানের জয়ের টার্গেট তারা অতিক্রম করেছে মাত্র ৩ বল হাতে রেখে। ফলে পরপর তিন ম্যাচে জয় নিশ্চিত করল পাকিস্তানি যুবারা।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাটিং করতে গিয়ে ভারত রিকি ভুইসের দ্রতগতির হাফ সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫০ রান সংগ্রহ করে।

দুই ওপেনার আনকুস বাইনস (৪১) ও আখিল হারওয়াদকার (৩১) উদ্বোধনী জুটিতে জুটিবদ্ধ হয়ে মাত্র ১৩.৩ ওভারে ৭৪ রানের চমৎকার এক সুচনা এনে দেয় ভারতকে। কিন্তু পাকিস্তানি লেগ স্পিনার কারামত আলী প্রতিপক্ষের তিন শীর্ষ ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে ফের লড়াইয়ে ফেরায় দলকে। তার শিকারের ওই খাতায় অন্তর্ভুক্ত ছিলেন অধিনায়ক বিজয় জোলও (২০)। ফলে ১১৬ রানের মধ্যেই তিনটি উইকেট হারিয়ে বসে ভারত।

আলীর আটসাট বোলিংয়ের কারণে ভারতীয় দল এ সময় রানের চাকায়ও খুব বেশি গতি বাড়াতে পারেনি। নির্ধারিত ১০ ওভারের কোটা পূরণ করার বিনিময়ে তিনি রান দিয়েছেন মাত্র ২৮টি।

এরই মধ্যে সানজু স্যামসন (৩৮), শরফরাজ খান (২০) ও দিপক হোডাকে (২৪) সঙ্গী করে কয়েকটি একটি চোট্ট কিন্তু তাৎপর্যপুর্ন ৩৬, ৪২ ও ৪৫ রানের পার্টনারশীপ গড়ে তুলেন রিকি। ব্যক্তিগতভাবে তার গড়া ৬৬ বলের ৬৪ রানে ছিল তিনটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি।

জবাবে বাঁ হাতি ব্যাটসম্যান আসলাম একাই শাসন করেছেন ভারতীয় বোলারদের। তিনি মাঠের সবগুলো অঞ্চলেই বল পাঠিয়েছেন অত্যন্ত সাবলিলভাবে। তৃতীয় উইকেট জুটিতে হাসান রাজাকে (৩০) সঙ্গে নিয়ে তিনি গড়ে তুলেন ৭২ রানের এক পার্টনারশীপ। ১১৯ বলে ১০৮ রান সংগ্রহ করা আসলাম ১১টি চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন।

আসলামের বিদায়ের পর পাকিস্তানকে জয়ের বন্দরে নিরাপদে পৌছে দেন ৫৫ রান সংগ্রহকারী কামারান গোলাম।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫