Skip to content

মোগাদিসুতে গাড়িবোমা হামলায় নিহত ১১

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে বুধবার কয়েকটি গাড়িবোমা হামলায় নিরাপত্তা কর্মীসহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৭ জন।
মোগাদিসুর বিখ্যাত জাজেরা হোটেলের বাইরে কমপক্ষে তিনটি বোমা বিস্ফোরিত হয়।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে রয়টার বলছে, বুধবার গোড়া বোমা বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী এবং হামলাকারীদের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। এর প্রায় এক ঘণ্টা পর তৃতীয় গাড়িবোমাটি বিস্ফেরিত হয়। এতে চার নিরাপত্তা কর্মীসহ ১১ জন নিহত হয়।

সোমালিয়ার ইসলামি জঙ্গি গোষ্ঠি আল সাবাব এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।২০১১ সালে এ গোষ্ঠিটিকে সোমালিয়া থেকে বিতাড়িত করা হয়। তবে এখনো তারা দেশের দক্ষিণাঞ্চলের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে এবং প্রায়ই রাজধানীতে হামলা চালাচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫