বিনোদন ডেস্ক ॥ ভিটতারকা আশা বর্তমানে ভিন্নধর্মী গল্পের একটি খন্ড নাটকে অভিনয় করছেন। এর নাম ‘পাত্র চাই’। নাম শুনেই বোঝা যাচ্ছে, এটি একটি কমেডি ধারার নাটক। মাহফুজের রচনায় এটি পরিচালনা করছেন জুয়েল রানা।
এদিকে, আশা সম্প্রতি আদনান আল রাজীবের নির্দেশনায় ‘ক্লোজআপ টুথপেস্ট’-এর একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন।
এ প্রসঙ্গে আশা বলেন,”প্রায় এক বছর পর নতুন কোনো বিজ্ঞাপনে মডেল হলাম। এর থিমটি চমৎকার। কাজটি করে আমার অনেক ভালো লেগেছে। আমার বিশ্বাস, দর্শকেরও ভালো লাগবে।”
জুয়েল রানার ‘হাসির পাত্র’ সম্পর্কে আশা বলেন, “জুয়েল ভাই ভীষণ কো-অপারেটিভ। অনেক যতœ নিয়ে নাটকটি নির্মাণ করছেন তিনি। আশা করি, নাটকটি সবাইকে মুগ্ধ করবে।”
লুতফুন্নাহার আশা সর্বশেষ শিকদার মোহাম্মদ রাসেলের পরিচালনায় ‘স্বপ্নগ্রাস’ টেলিছবিতে অভিনয় করেছিলেন। এছাড়া তিনি সর্বশেষ সৈয়দ আপন আহসানের নির্দেশনায় ‘ডাবর আমলা হেয়ার অয়েল’-এর বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন।
