Skip to content

ছাড় পেলো সম্পার সিনেমা

বিনোদন ডেস্ক ॥ ফেয়ার এণ্ড লাভলী সুপার হিরো সুপার হিরোইন দিয়ে মিডিয়াতে পদচারণা। ছোট পর্দা কিংবা বড় পর্দা দুই জায়গাতেই সাবলীল তিনি। কিছুদিন ছোট পর্দা কিছুদিন বড় পর্দা। এভাবে দুই দিক সামলে অভিনয় জগতে এগিয়ে যাচ্ছেন। বলছি দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী শম্পা’র নাটক ও চলচ্চিত্র নিয়ে শম্পার ব্যস্ততা তুঙ্গে। সুপার হিরো-সুপার হিরোইনখ্যাত সময়ের অন্যতম ব্যস্ত মডেল-অভিনেত্রী শম্পার নতুন একটি ছবি গত ১ জানুয়ারি সেন্সর ছাড়পত্র পেয়েছে। মাহমুদ হোসেন মুরাদ পরিচালিত ছবিটির নাম ‘মনের মধ্যে লেখা’। এই ছবিতে শম্পার বিপরীতে অভিনয় করেছেন সুপার হিরো-সুপার হিরোইনখ্যাত সাগর। এতে আরও অভিনয় করেছেন অমিত হাসান। সাগর-শম্পা জুটির চতুর্থ ছবি এটি। শম্পা বলেন, ‘আনকাট সেন্সর ছাড়পত্র পেল ছবিটি। খুব অল্প সময়েই শুটিং শেষ করা হয়েছে। তবে দেশের এই অস্থিতিশীল পরিস্থিতির জন্য মুক্তির তারিখ এখনও ঠিক করা হয়নি। হয়তো আগামী মাস দুয়েকের মধ্যেই মুক্তি দেবেন নির্মাতা। এর বাইরে আমার ‘গ্যাংস্টার’ ছবিটির শুটিংও শেষ করেছি। এটিও খুব শীঘ্রই সেন্সরে চলে যাবে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫