Skip to content

গাজীপুরে অর্ধশত গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার ॥ দশম জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপি জামায়াত জোটের নেতাকর্মীরা গাজীপুরের বিভিন্ন স্থানে অন্তত ১০টি যানবাহনে আগুন ও অর্ধশত গাড়ি ভাঙচুর করেছে ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর মহানগরের মালেকের বাড়ি এলাকায় দুষ্কৃতকারীরা দুটি কাভার্ডভ্যান, একটি বাসে আগুন ধরিয়ে দিয়ে পালায়। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের দমকলকর্মীরা আগুন নেভায়। আগুনে বাসের বেশ কিছু সিট এবং কাভার্ডভ্যানে থাকা তৈরি পোশাকের মালামাল পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

একই সময় জেলার শ্রীপুরের আনসার রোডে ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কাভার্ডভ্যান, পিকআপ ও বাসসহ চারটি যানবাহনে আগুন দেয়া হয়। ঢাকা-কাপাসিয়া রোডের রাজাবাড়ি ও ধলাদিয়া এলাকায় দুটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এসময় ভাঙচুর করা হয় অন্তত ৫০টি যানবাহন।

এছাড়া কালিয়াকৈরের মৌচাকে গরু বোঝাই ট্রাকে আগুন দেয় হরতালকারীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আগুন নেভায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫