Skip to content

সংঘর্ষে ২ জামায়াতকর্মী নিহত

জেলা প্রতিনিধি, রংপুর ॥ নগরীর-৪ আসনের (পীরগাছা-কাউনিয়া) ভোটকেন্দ্র দেউতি ভোটকেন্দ্র দখলের সময় পুলিশের সঙ্গে শিবির ও জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এসময় পুলিশ রাবারবুলেট, টিয়ারশেল ও গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এতে গুলিবিদ্ধ হয়ে ২ জামায়াতকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন কমপক্ষে ১০ জন।

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার ভোর পৌনে ৪টার দিকে উপজেলার পারুলি ইউনিয়নে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিরাজুল ইসলাম (৩৫) ও হাদিউজ্জামান (১৪)। এদের মধ্যে মিরাজুল একই ইউনিয়নের আরাজিচালুনিয়া গ্রামের মৃত আজিমউদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে দেউতি ভোটকেন্দ্রে জামায়াত-শিবিরকর্মীরা দখল করে অগ্নিসংযোগ করতে যায়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবারবুলেট, টিয়ারশেল ও গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলেই জামায়াতকর্মী মিরাজুল ও শিবিরকর্মী হাবিবউজ্জামান হাবিব নিহত হন। গুলিবিদ্ধ হয়েছেন আরো ১০ জন।

পীরগাছা থানার ওসি মকবুল হোসেন জানান, ভোরে রংপুর-৪ আসনের (পীরগাছা-কাউনিয়া) ভোটকেন্দ্র দেউতি স্কুল অ্যান্ড কলেজের দখল নেয়ার চেষ্টা চালায় জামায়াত-শিবির কর্মীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়।

দেউতি ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মনোয়ার হোসেন জানান, হামলাকারীরা ব্যালট পেপার পুড়িয়ে দেয়ায় ভোটগ্রহণ স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫