Skip to content

‘গরম প্রকৃতির’ প্রেমিক খুঁজছেন পাওলি!

বিনোদন ডেস্ক ॥ মাত্র তিন মাস হলো প্রেমিক বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে। আর এর মধ্যেই নাকি বিক্রমকে একেবারে ভুলে নতুন প্রেমিকের খোঁজে নেমেছেন পাওলি দাম!

শোনা যায় বিগ বস বাংলাখ্যাত মডেল আইরিস মাইতির সঙ্গে বিক্রমের অতিরিক্ত ঘনিষ্ঠতাই পাওলি-বিক্রমের ব্রেক-আপের অন্যতম কারণ। তবে কারণ যাই হোক, পাওলির জীবনে বিক্রম এখন অতীত। আর অতীত নিয়ে একেবারেই মাথা ব্যথা নেই পাওলি। সম্প্রতি তা নিজ মুখেই স্বীকার করলেন।

পাওলির মতে, তিনি এখন সম্পূর্ণ একা! আর নতুন করে প্রেম করবার জন্যও নাকি তিনি এক্কেবারে রেডি! তবে আগের মতো আবেগের বশে আর ‘যেমন-তেমন ছেলের প্রেমে’ নাকি তিনি পড়বেন না মোটেই। অনেক সতর্ক হয়ে, আগেপিছে ভেবেচিন্তে তবেই পরবর্তী প্রেমিক বেছে নেবেন। তবে প্রেমিককে গরম প্রকৃতির এবং সেক্সি হতেই হবে।

সেক্সবম পাওলি বললেন, ‘অবশ্যই ঠাণ্ডা মাথার, বুদ্ধিমান পুরুষ হতে হবে তাকে। তবে সেক্সি তো বটেই। তাহলেই আমার সঙ্গে তার প্রেম টিকবে’। খিলখিলিয়ে হাসতে হাসতে নিজেই জানালেন খোলামেলা পোষাকের পাওলি।

এমনিতেও স্টুডিও পাড়ায় স্বস্তিকা মুখোপাধ্যায়, রিয়া সেনদের মতো আরেক মাথা-গরম নায়িকা হিসেবেই পরিচিত পাওলি। সারাক্ষণ রাগ নাকি তার সপ্তমে! টলিপাড়ায় কান পাতলেই শোনা যায় পাওলি এমনিতে যাই হন না কেন, মেজাজটা তার একবার বিগড়ালেই নাকি একেবারে অন্য রূপ ধারণ করেন তিনি! যাকে তাকে যা নয় তাই বলেও নাকি ক্ষান্ত হন না নায়িকা! তাই তার সঙ্গে মানিয়ে নিতে গেলে যে প্রেমিকের মাথাটা ঠাণ্ডা হতেই হবে তা কি আর বলে দেয়ার অপেক্ষা রাখে!

তবে প্রেমিক শুধু মাত্র ঠাণ্ডা মাথার হলেই যে পাওলির সঙ্গে প্রেম টিকবে তার নিশ্চয়তা নেই। কারণ বিক্রমও নাকি বেশ ঠাণ্ডা মাথারই ছিলেন!

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫