Skip to content

সালমানের ভয়ে ২৫ মিনিট গাড়িতে শাহরুখ

বিনোদন ডেস্ক ॥ গত বছরের জুলাইতে ইফতার পার্টিকে আলিঙ্গন করার পরেও নিয়মিত সালমানকে এড়িয়ে চলছেন শাহরুখ খান। সম্প্রতি সালমানের সঙ্গে মুখোমুখি হওয়ার ভয়ে ২৫ মিনিট গাড়িতে বসেই কাটিয়েছেন কিং খান।

সূত্র জানায়, মুম্বাইয়ের বান্দ্রার মেহবুব স্টুডিওতে শনিবার পাঁচ নাম্বার স্টেজে সালমান ও তিন নাম্বার স্টেজে কাজ করার কথা ছিল শাহরুখের। দুটি মঞ্চই পাশাপাশি। নিজের এনজিওর ফটোশুটের জন্য দুপুর আড়াইটা থেকে স্টুডিওতে উপস্থিত ছিলেন ‘দাবাং’ তারকা। সেখানে মহেশ মাঞ্জেরকার, ভিশাল সেথ, সালমানের ভাই সোহেল ও বোন আলভিরাও ছিলেন।

অন্যদিকে একটি চলচ্চিত্রের সম্মাননা প্রদান অনুষ্ঠানের শুটিংয়ের জন্য দুপুর তিনটায় ওই স্টুডিওতে আসার কথা ছিল শাহরুখের। তবে তিনি স্টুডিওতে আসেন চারটা ৪৫ মিনিটের দিকে।

সূত্র জানায়, যথারীতি শাহরুখের সঙ্গে নিরাপত্তাকর্মী ও কর্মচারীরা ছিলেন। স্টুডিওতে পৌঁছার পর সবাই নিজেদের গাড়ি থেকে নামলেও শাহরুখ গাড়ি থেকে নামেননি। সালমান স্টুডিও থেকে চলে গেছে এটা নিশ্চিত হয়ে প্রায় ২৫ মিনিট পর গাড়ি থেকে নামেন শাহরুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫