Skip to content

প্রতিদিন একটি আপেল বাঁচাতে পারে হাজার জীবন

লাইফস্টাল ডেস্ক ॥ প্রতিদিন একটি করে আপেল খান, ডাক্তারকে দূরে সরিয়ে রাখুন- বহুদিনের পুরনো এ প্রবাদবাক্যটির সত্যতা প্রমাণিত হল সাম্প্রতিক এক গবেষণায়।

ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত এক নিবন্ধে অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন, তারা পুরনো এ প্রবাদবাক্যটিকে সূত্র ধরে গবেষণা চালিয়েছেন। গবেষণার ফলাফলে যা এসেছে তা সত্যিকার অর্থেই বাস্তবসম্মত।

ড. অ্যাডাম ব্রিগস যুক্তরাজ্যের পঞ্চাশোর্ধদের নিয়ে গবেষণাটি করেন। ডেটা মডেলিং টুলস ব্যবহার করে ড. ব্রিগস দেখেন, অন্য খাবারের মাধ্যমে ক্যালোরির মাত্রা না বাড়িয়ে এ বয়সের ব্রিটিশরা প্রতিদিন একটি করে আপেল খেলে তার ফলাফল কি হত। এর ফলাফলকে তিনি ফ্যাট কমানোর স্ট্যাটিনজাতীয় ওষুধের প্রয়োগ দিয়ে তুলনা করেন। স্ট্যাটিন রক্তের কোলেস্টরেলের মাত্রা কমিয়ে হৃৎরোগের ঝুঁকি কমায়।

ড. ব্রিগস জানান, গবেষণার ফলাফলে দেখা গেছে, প্রতিদিন একটি করে আপেল খেলে জনসংখ্যায় বেশ গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে। গবেষণার হিসাব মতে এতে প্রতিবছর হৃদরোগ ও স্ট্রোকের মাধ্যমে প্রায় ৮,৫০০ মৃত্যু কমবে।

ড. ব্রিগস বলেন, “ফলমূল ও শাস সব্জিতে আঁশ আছে, যা স্বাস্থ্যের জন্য উপকারি। আর আপেলে আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লাবোনোইডস। এগুলো হৃৎযন্ত্রের জন্য উপকারি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫