Skip to content

নির্বাচনে দায়িত্ব পালনের সময় হতাহতদের ক্ষতিপূরণ দেয়া হবে: সিইসি

স্টাফ রিপোর্টার ॥ দশম জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় হতাহতদের ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রকিবউদ্দীন আহমেদ।

মঙ্গলবার দুপুর একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।

তিনি বলেন, “নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে যারা হতাহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণ দেয়া হবে। এরা কোনো সরকারের বা দলের কাজ করতে গিয়ে নয় দায়িত্ব পালন করতে গিয়ে আহত হয়েছেন।”

সিইসি বলেন, “সহিংসতা কোনো গণতন্ত্রের ভাষা হতে পারে না। যারা সহিংসতা করে তারা কোনো রাজনৈতিক দলের কর্মী হতে পারে না।”

এর আগে নির্বাচন ঘিরে সারাদেশ সহিংসতায় পুলিশ ও প্রিজাইডিং অফিসারসহ আহতদের খোঁজ নেন পুলিশের আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও ঢাকা মহনাগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ।

প্রসঙ্গত, নির্বাচনের সহিংসতায় এ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন তিন পুলিশ ও এক প্রিজাইডিং অফিসারসহ ৩৮ জন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫