Skip to content

বাংলাদেশি ব্যবসায়ীকে যুক্তরাষ্ট্রে জবাই করে হত্যা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে খুন হয়েছেন বাংলাদেশি এক ব্যবসায়ী। সোমবার রাতে ব্রুকলিনের ৫৪৬ ম্যাকডোনাল্ড এভিনিউতে নিজের বাসভবনের বেসমেন্টে মহিউদ্দিন মাহমুদ দুলালের (৫৭) গলা কাটা লাশ পাওয়া যায়।

এই হত্যাকাণ্ডের পর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড হয়েছে, তা জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে।

দুলালের বাড়ির বেসমেন্টে ভাড়া থাকতেন নোয়াখালীর বেগমগঞ্জের রাসেল (২৫)। তবে ঘটনার পর থেকে তার কোনো সন্ধান মিলছে না।

দুলালের ছোট ভাই ওই এলাকার বাসিন্দা হানিফ মাহমুদ আকবর বলেন, “রাত ১২টায় খবর পেয়েই গিয়ে বেসমেন্টের সিঁড়ির গোড়ায় দুলাল ভাইয়ের লাশ দেখতে পাই। এরপর পুলিশ এসে সবকিছু বন্ধ করে দেয়।”

চট্টগ্রামের সন্দ্বীপের রহমতপুরের কারগিল গভর্নমেন্ট হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হোসেনের বড় ছেলে দুলাল ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। স্ত্রী এবং ৩ সন্তান নিয়ে তিনি থাকতেন। খুনিকে ধরতে পুলিশকে সহায়তার জন্য তারা প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫