Skip to content

নির্জনতায় সজল-মেহজাবিন

বিনোদন ডেস্ক ॥ পরিচালক ইরানী বিশ্বাস নিজের পরিচালিত নাটক-টেলিফিল্মের গল্প নিজেই রচনা করার চেষ্টা করেন। অন্য নাট্যকারের লেখা গল্প নিয়ে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না।

এবার তিনি আবারো নিজের রচনায় সজল ও মেহজাবিনকে নিয়ে নতুন একটি নাটক নির্মাণ করলেন। নাটকের নাম ‘প্রবাল দ্বীপে নির্জনতা’। এ নাটকে সজল অভিনয় করেছেন রবি চরিত্রে এবং মেহজাবিন অভিনয় করেছেন মুমু চরিত্রে।

সর্বশেষ তারা দুজন নুজহাত আলভী আহমেদের নির্দেশনায় ‘কমন ডায়লগ’ নাটকে অভিনয় করেছিলেন। এরপর বিগত বেশ কয়েক মাস এই জুটিকে এক সাথে কাজ করতে দেখা যায়নি। ইরানী বিশ্বাসের পরিচালনায় নির্মিত ‘প্রবাল দ্বীপে নির্জনতা’ নাটকটি খুব শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।

সজল বলেন, ‘গল্পটি অনেক মজার। মনে হতে পারে কোনো দ্বীপের মাঝে আমরা শুটিং করেছি। কিন্তু নাটকটি দেখলে দর্শক বুঝবেন কেন নাটকের নামকরণটি এমন হয়েছে।’

মেহজাবিন বলেন, ‘সজল ভাইয়ার সাথে সবসময়ই কাজ করতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। তাছাড়া পরিচালক ইরানী বিশ্বাসের নির্দেশনায় এর আগেও আমি বেশ কটি ভালো নাটকে অভিনয় করেছি। তার কাজের প্রতি আমার আমার যথেষ্ট বিশ্বাস আছে।’

ইরানী বিশ্বাস জানান নাটকটি ‘তুষ্টি এ্যান্ড দৃষ্টি’র ব্যানারে নির্মিত হয়েছে।

এদিকে চলতি মাসেই মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুবোশহর’ ছবিতে মেহজাবিনের কাজ শুরু করার কথা থাকলেও সেটি নিয়ে আপাতত অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাই এই ছবিটি নিয়ে আপাতত মেহজাবিন কোন কথা বলছেন না।

এদিকে সজল অভিনীত তন্ময় তানসেন পরিচালিত ‘রানআউট’ ছবিটির কাজ প্রায় শেষ পর্যায়ে। এই ছবিতে তার বিপরীতে আছেন মৌসুমী নাগ ও রোমানা স্বর্ণা।

নতুন বছরে মেহজাবিন এখনো কোন নতুন নাটকের কাজ শুরু করেননি। তবে সজল নতুন বছরে এরই মধ্যে দুটি নাটকের কাজ শেষ করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫