Skip to content

হট ক্যাবারে ড্যান্সার লারা

বিনোদন ডেস্ক ॥ প্রায় দুই বছর ধরে বলিউডে অনুপস্থিত রয়েছেন সেক্সসিম্বল অভিনেত্রী লারা দত্ত। এই সময়টা পরিবারের জন্যই ব্যয় করেছেন তিনি। অবশ্য বলিউডে ফেরার কথা গত বছরই ছিল তার। পরবর্তীতে সেটি হয়নি। এদিকে গেল পুরো ডিসেম্বর মাসজুড়ে ইউরোপ সফরে কাটিয়েছেন তিনি। স্বামী টেনিস তারকা মহেশ ভূপতি ও সন্তানকে নিয়েই এই সময়টা বিভিন্ন দেশে ঘুরে বেড়িয়েছেন। তবে লারা ভক্তদের জন্য সুখবর হলো, এরই মধ্যে লারা আবারও কাজ শুরু করেছেন। দীর্ঘ সময় পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। প্রভুদেবা পরিচালিত একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

ছবিটির কাজ শুরুর আগে একটি ফটোসেশনে অংশ নিয়েছেন লারা। বেশ খোলামেলা হয়েই তিনি এখানে পোজ দেন। জানা গেছে, এ ছবিটির নাম আপাতত রাখা হয়েছে ‘মিস্টার এন্ড মিসেস জলি’। ছবিতে লারা কাজ করছেন অভিষেক বচ্চনের বিপরীতে। এর মধ্যে একদিন এই ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। তবে ছবিটির টানা শুটিং চলবে চলতি মাসের ১৫ তারিখ থেকে পুরো ফেব্রুয়ারি মাস পর্যন্ত। ছবিতে ব্যাপক খোলামেলা হয়ে একজন ক্যাবারে ডান্সার চরিত্রে কাজ করছেন লারা। ছবির কাহিনীতে দেখা যাবে, বারে এসে লারার প্রেমে পড়ে যান অভিষেক। পরবর্তীতে তারা বিয়েও করেন।

কিন্তু লারা বারে এমন পরিস্থিতিতে পড়েন, যেখান থেকে চাইলেও তিনি আর বের হতে পারেন না। ছবিতে একটি গানেও খোলামেলা হয়ে লারাকে পারফরম করতে দেখা যাবে। এ ছবি প্রসঙ্গে লারা বলেন, অনেক ভাল লাগছে প্রায় দুই বছর পর ক্যামেরার সামনে ফিরতে পেরে। তবে আমি যে ফিগার নিয়ে বিরতিতে গিয়েছিলাম ঠিক সেরকমটাই দর্শকরা আমাকে পাবেন। এর জন্য গত এক বছর প্রচুর ডায়েটিং ও নিয়ম মেনে চলতে হয়েছে আমাকে। এখন প্রভুদেবার নতুন একটি ছবির কাজ করছি, যেখানে আমি একজন ক্যাবরে ডান্সার। এখানে হট লারাকেই দর্শকরা পাবেন। পাশাপাশি ছবির কাহিনীটিও চমৎকার। আশা করছি ভাল লাগবে সবার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫