Skip to content

আমেরিকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই বাংলাদেশী

বাংলাভূমি২১৪ ডেস্ক ॥ প্রাণ হারালেন দুই বাংলাদেশী। আমেরিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। স্থানীয় গত সোমবার নিউ ইয়র্ক ও ফ্লোরিডায় পৃথক এ দুর্ঘটনা দুটি ঘটে।

জানা যায়, আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের পশ্চিম পামবিচ এলাকায় আটলান্টার বাসিন্দা তাহসিন মালেক সিজান নামের ২৬ বছর বয়সি এক বাংলাদেশী যুবক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে স্থানীয় সময় গত রোববার রাতে নিউ ইয়র্ক সিটির জ্যামাইকায় নিজের বাড়ির কাছেই দ্রুতগামী একটি জিপের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান ৩৮ বছর বয়সি গৃহবধূ মোসাম্মৎ খাতুন। জামাইকা এলাকার ১৬৯ স্ট্রিট ও হাইল্যান্ড অ্যাভিনিউয়ে প্রচণ্ড কুয়াশার মধ্যে দ্রুতগামী একটি জিপের ধাক্কায় তার মৃত্যু হয় বলে জানা গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫