Skip to content

বাংলাদেশে খেলতে যাও, পিসিবির প্রতি সরফরাজ

স্পোর্টস ডেস্ক ॥ ফেব্রুয়ারির এশিয়া কাপ খেলতে পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশে আসবে কি না, সেটা এখনো নিশ্চিত করে বলেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এশিয়া কাপে খেলতে পাকিস্তানকে বাংলাদেশের আসার পরামর্শই দিয়েছেন দেশটির সাবেক পেসার সরফরাজ নওয়াজ।

পিসিবি জানিয়েছে, ২০ জানুয়ারি নিরাপত্তা বিশেষজ্ঞ দল ঢাকায় এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাওয়ার পরই এশিয়া কাপের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। নওয়াজ পিসিবির প্রতি ক্রিকেট থেকে রাজনীতিকে দূরে রাখার আহ্বান জানিয়েছেন। ‘দেশটির (বাংলাদেশ) পরিস্থিতি যতটা না সন্ত্রাসকবলিত, তার চেয়ে বেশি রাজনৈতিক’মত সাবেক এই পাক ক্রিকেটারের।

তাই সরফরাজ আশা করছেন, বাংলাদেশে খুব দ্রুতই স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে। তবে বাংলাদেশ সরকারকে এশিয়া কাপের জন্য বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি। ওয়েবসাইট।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫