Skip to content

সুযোগ হাতছাড়া…

বিনোদন ডেস্ক ॥ এপেন্ডিক্সের জন্য বাবার লাডলি মেয়ের চরিত্রে অভিনয় করার সুযোগ হাতছাড়া হয়ে গেল। তাই অ্যাপেনডিক্সের ওপর বেজায় চটেছেন শ্রুতি। বাবা কমল হাসানের লেখা দ্বি-ভাষার ছবি ‘উথামা ভিলেন’-এ তাঁর সঙ্গে স্িন শেয়ার করার জন্য মুখিয়ে ছিলেন শ্রুতি।

কিন্তু শুটিং শুরুর কয়েক দিন আগেই অ্যাপেনডিক্স অপারেশনের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়৷ এর বেশ কয়েক দিন পর হায়দ্রাবাদের হাসপাতাল থেকে ছাড়া পান। কিন্তু তখন অন্য ছবির শুটিং থাকায় বাবার ছবির জন্য ব্যস্ত শিডিউল থেকে একটা দিনও ফাঁকা বের করতে পারেননি।

এদিকে কমলও শুটিংয়ের ক্ষতি করতে নারাজ। প্রফেশনাল কমল ছবি তৈরির সময় ব্যক্তিগত সম্পর্কের কথা মাথায় আনেন না। তাই শ্রুতি তারিখ দিতে না পারায় তাঁকে বাদ দিয়ে নতুন এক অভিনেত্রীকে নিয়ে নিয়েছেন৷ বাবার সিদ্ধাšত্ম মেনে নিয়েছেন শ্রুতিও।

তবে মুখে প্রফেশনালিজমের কথা বললেও বাবা-মেয়ে দুজনেরই মন খারাপ। নিজেকে সান্ত্বনা দিতে কমল বলছেন, আমাদের দুজনের ডেট না মেলায় শ্রুতিকে বাদ দিতে হলো। কিন্তু এক দিক দিয়ে ভালোই হলো। একসঙ্গে স্িন শেয়ার করলে দুজনের উপরেই খুব মানসিক চাপ থাকত। ও আর একটু অভিজ্ঞ হোক। তারপর একসঙ্গে অভিনয় করব।

দক্ষিণের সুপারস্টার তুখোড় অভিনেতা বাবা কমল হাসানের সঙ্গে শ্রুতি একই ছবিতে অভিনয় করলে দর্শকরা তুলনা করতেনই। সেই তুলনা যে শ্রুতির ক্যারিয়ারে নেগেটিভ প্রভাব ফেলবে তা ভালোভাবেই জানেন কমল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫