Skip to content

নারীর পছন্দের শীর্ষে প্রযুক্তিসচেতন পুরুষ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, প্রযুক্তিসচেতন পুরুষ, যারা অনলাইনে সোশ্যাল নেটওয়ার্কে বিচরণ করেন তারাই নারীদের বেশি মুগ্ধ করেন। একটি পাত্র-পাত্রীর সন্ধানদাতা ওয়েবসাইটের জরিপে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে, হিন্দুস্তান টাইমস।

নারীরা সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে লাইফস্টাইল ও প্রযুক্তিকে কেমন গুরুত্ব দেন, সে বিষয়ে ধারণা নেওয়ার জন্য জরিপটি পরিচালনা করা হয়। জরিপে সম্ভাব্য পাত্রদের কোন কোন বিষয় থাকা দরকার এমন প্রশ্ন করা হয় নারীদের। এতে দেখা যায়, প্রযুক্তিসচেতন পুরুষরাই নারীদের প্রিয়।

ভারতীয় নারীদের মধ্যে পরিচালিত জরিপে দেখা যায়, শতকরা ৪৮.৪ ভাগ উত্তরদাতা ফোন ও ফোনের অ্যাক্সেসরিজ থাকা পুরুষদের পছন্দ করেন বলে জানান। এছাড়া ২৭.১ ভাগ নারী বলেন, তারা ঘড়ি বহনকারী পুরুষদের গুরুত্ব দেন। এছাড়াও অনেক নারী জুতাকে গুরুত্ব দেন বলে জানান।

জরিপে দেখা যায়, শতকরা ২৮.৩ ভাগ নারী সম্ভাব্য সঙ্গীর টুইটার ও ফেসবুকের মতো নেটওয়ার্ককে সামাজিক উপস্থিতি, আচরণ ও মানসিক বিষয় সম্পর্কে জানতে গুরুত্ব দেন।

জরিপ পরিচালনাকারী ওয়েবসাইটটির সিইও গৌরভ রক্ষিত বলেন, ‘এখন মানুষ কম্প্যাটিবিলিটিকে অনেক গুরুত্ব দেয়।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫