Skip to content

আম আদমি পার্টির নাম বাতিলের দাবিতে মামলা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টির (এএপি) নাম বাতিলের দাবিতে ভারতের মুম্বাই হাইকোর্টে জনস্বার্থে একটি মামলা করেছেন আইনজীবী চিত্তরঞ্জন কুমার। তিনি বলেছেন, এএপিকে নিবন্ধন দেওয়ার নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্ত অসাংবিধানিক। আদালতে দায়ের করা আবেদনে চিত্তরঞ্জন কুমার বলেন, আম আদমি একটি সাধারণ নাম। সব রাজনৈতিক দলই এই নামটি ব্যবহার করে থাকেন।

ব্যবহার করেন সাধারণ মানুষও। অথচ ভারতের নির্বাচন কমিশন ২০১২ সালের ৩ ডিসেম্বর আম এএপিকে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধিত করে। পরে ওই আইনজীবী নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে একটি আবেদন করেন। কিন্তু গত বছরের ফেব্রুয়ারিতে সেই আবেদন খারিজ করে দেয় নির্বাচন কমিশন। পরে তিনি মুম্বাই হাইকোর্টের শরণাপন্ন হন। আগামী সপ্তাহে এই মামলাটির শুনানি হতে পারে বলে জানিয়েছেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫