Skip to content

লিবিয়ায় উপ-শিল্পমন্ত্রী গুলিতে নিহত

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ লিবিয়ার উপ-শিল্পমন্ত্রী হাসান আল-দ্রোউই সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।

শনিবার রাজধানীর পূর্ব-ত্রিপোলিতে তার নিজ শহর সিরত সফর করার সময় এই ঘটনা ঘটে।

শহরের সেন্ট্রাল মার্কেট সংলগ্ন এলাকায় একজন অজ্ঞাত বন্দুকধারীরা আল-দ্রোউইকে গুলি করে পালিয়ে যায়।

২০১১ সালের অক্টোবরে দেশটির সাবেক একনায়ক গাদ্দাফি সরকারের পতনের পর এটিই প্রথম বড় কোনো রাজনৈতিক নেতাকে হত্যার ঘটনা। দ্রোউই ছিলেন লিবিয়ার জাতীয় অন্তর্র্বতীকালীন পরিষদের সদস্য। এছাড়া তিনি গাদ্দাফির ৪২ বছরের ক্ষমতার অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এদিকে আরেকটি ঘটনায় লিবিয়ার দক্ষিণাঞ্চলে দুটি প্রতিদ্বন্দ্বী উপজাতি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫