Skip to content

লক্ষ্মীপুরের রায়পুরে স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিথি, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরের রায়পুরে মো. সালমান শাহ (১৬) নামের ১০ম শ্রেণীর এক স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। ওই সময় নিহতের বাবা ইমাম হোসেন আহত হয়েছেন। এ ঘটনার সাথে জড়িত আলী আহমেদ (৪০) রনি (২৮),তাহের (৪৮) ও হুমায়ুন কবিরসহ (৪৫) ৪ জনকে আটক করেছে পুলিশ।
রোববার ভোররাতে রায়পুর উপজেলার চরকাছিয়া মোল্লারহাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সালমান শাহ মোল্লারহাট গ্রামের মো. ইমাম হোসেনের ছেলে এবং উপকূলীয় এল কে এইচ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। ।
স্থানীয় লোকজন ও স্বজনরা জানায়, নিহত সালমান শাহর বাবা ইমাম হোসেনের সাথে পাশ্ববর্তী চৌধুরী বাড়ির তসলিম চৌধুরীর সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে রোববার ভোর রাতে তসলিম চৌধুরীসহ তার ভাড়াটে লোকজন ইমাম হোসেনের বাড়ির রাস্তা কেটে দেয়। টের পেয়ে ইমাম হোসেন ও তার ছেলে সালমান শাহ তাদের বাধা দেয়। এ সময় রনি, আবু তাহের ও তসলিম এবং তার লোকজন স্কুল ছাত্র সালমান শাহকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় বাবা ইমাম হোসেন আহত হয়। আহত ইমাম হোসেনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মো. আবদুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে চার জনকে আটক করে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫