বিনোদন ডেস্ক ॥ সর্বশেষ ভক্তদের শুদ্ধ দেশি রোমান্স শিখিয়ে এবার হিন্দি ছেড়ে ভক্তদের চীনা ভাষা শোনাবেন পরিনীতি চোপড়া। আর বিষয়টি যেহেতু এতো সহজও নয়, তাই নিয়মিত চাইনিজ ভাষা চর্চা করতে হয়েছে তাকে।
জানা যায়, ভিনিল ম্যাথিউ পরিচালিত মুক্তির প্রতিক্ষায় থাকা ‘হাসি তো ফাসি’ ছবির একটি দৃশ্যে পরিনীতিকে চীনা ভাষায় কথা বলতে হয়। আর তিনি যেন ওই দৃশ্যে বিশ্বাসযোগ্য ও শুদ্ধ উচ্চারণে চীনা ভাষা বলতে পারেন তাই পরিচালক ভিনিল দুজন মালয়েশীয়কে নিয়োগ দিয়েছিলেন পরিনীতির শিক্ষক হিসেবে। তারা নাকি রোজ নিয়ম করে পরিনীতিকে ভাষা শিক্ষা দিয়েছেন।
এদিকে অবশ্য নতুন একটি ভাষা শিখতে পেরে পরিনীতিও খুশি। তিনি জানিয়েছেন, নতুন একটি ভাষায় মনের ভাব প্রকাশ করতে পেরে তিনি উচ্ছসিত। আর চীনের ভাষাটি মজারও।
উল্লেখ্য, ‘হাসি তো ফাসি’ ছবিতে পরিনীতির বিপরীতে অভিনয় করছেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ খ্যাত সিদ্ধার্থ মালহোত্রা। আগামী ৭ ফেব্র“য়ারি ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
