বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বয়ফ্রেন্ডের প্রাক্তন গার্লফ্রেন্ডকে ফাঁসানোর জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে নগ্ন ছবি পোস্ট করে নিজেই ফেঁসে গেল এক তরুণী।
সে তার বয়ফ্রেন্ডের সাবেক গার্লফ্রেন্ডের কিছু নগ্ন ছবি তার এক বন্ধুকে পাঠায় এবং একটি ছবি সরাসরি বয়ফ্রেন্ডের প্রাক্তন গার্লফ্রেন্ডের ফেসবুক পেজে পোস্ট করে কানাডিয়ান এ তরুণী। এক প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে সি নেট।
সেক্সটিংয়ে অভিযুক্ত ও ঘটনার শিকার উভয়েই প্রায় ১৬ বছরের তরুণী। তারপরও অভিযুক্ত তরুণী শিশু পর্নোগ্রাফির দায়ে আদালতের নিকট দোষী হচ্ছে। এ ক্ষেত্রে উভয়ের বয়সকে ও উদ্দেশ্য বিবেচনা করা হচ্ছে না বলেই জানিয়েছে আইনজীবীরা।
কানাডার আইনে প্রাপ্তবয়স্কদের পর্নোগ্রাফি বৈধ হলেও শিশু পর্নোগ্রাফি অবৈধ। অভিযুক্তর দাবি, তার মূল উদ্দেশ্য মোটেই পর্নোগ্রাফি ছিল না। তার মূল উদ্দেশ্য ছিল বয়ফ্রেন্ডের সাবেক গার্লফ্রেন্ডকে ভয় দেখানো, যেন সে তার বয়ফ্রেন্ডের দিকে আর না এগোয়।
কিন্তু বৃহস্পতিবার আদালতে গঠিত অভিযোগে এ তরুণীকে শিশু পর্নোগ্রাফি ও হুমকি প্রদানের দায়ে অভিযুক্ত করা হয়েছে।
সেক্সটিংয়ে অভিযুক্ত তরুণীর মা বলেছেন, ‘এটা আমাদের সবার জন্য খুবই কঠোর পদক্ষেপ। বিশেষ করে আমার মেয়ের জন্য। এটা ব্যক্তি হিসেবে তাকে পরিবর্তিত করেছে, এবং এ ক্ষেত্রে শুধু একজনই ঘটনার শিকার।’
অভিযুক্তের আইনজীবী ক্রিস্টোফার ম্যাকি জানিয়েছেন, ‘প্রাপ্তবয়স্করা যদি বৈধভাবে তাদের বয়সের কারো ছবি নিয়ে টেক্সটিং করতে পারে, তাহলে কীভাবে এটা শিশু পর্নোগ্রাফি হয়? এ ক্ষেত্রে বিষয়টিকে “শিশু পর্নোগ্রাফি” হিসেবে না দেখার দাবি জানিয়েছেন তিনি।’
ম্যাকি আরো বলেন, ‘এই শিশু পর্নোগ্রাফি আইন করা হয়েছে শিশুদের রক্ষা করার জন্য, তাদের অভিযুক্ত করার জন্য নয়। এ ক্ষেত্রে বিচারব্যবস্থা অনেক কঠোর হয়ে যাচ্ছে।’
