Skip to content

কুড়িগ্রামে একই পরিবারে চারজনকে হত্যা

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় একই পরিবারের চার সদস্যকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোর রাতে উপজেলার দিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সুলতান মিয়া (৫৫), তাঁর স্ত্রী হাজেরা বেগম (৪৫) এবং নাতনি রোমানা বেগম (১৪) ও আনিকা (৭)। আরেক নাতনি মৌসুমীকে মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫