Skip to content

সাফল্য দিয়ে শুরু করার আশা সিদ্দিকুরের

স্পোর্টস ডেস্ক ॥ সাফল্য দিয়ে বছরের প্রথম টুর্নামেন্ট শুরু করতে চান বাংলাদেশের সেরা গলফার মোহাম্মদ সিদ্দিকুর রহমান।

থাইল্যান্ডে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া দশ লাখ মার্কিন ডলার প্রাইজমানির কিংস কাপ গলফ হুয়া হিন টুর্নামেন্টে অংশ নিচ্ছেন সিদ্দিকুর।

এশিয়ান ট্যুর কর্তৃপক্ষকে সিদ্দিকুর বলেন, দীর্ঘ বিরতির পর আবার খেলতে নেমে আমি রোমাঞ্চিত। ২০১৩ সালে আমি আমার সেরা গলফটা খেলেছি।

গত নভেম্বরে দিল্লিতে হিরো ইন্ডিয়ান ওপেনের শিরোপা জয় করেন সিদ্দিকুর। এটি এশিয়ান ট্যুরে তার দ্বিতীয় শিরোপা। এরপর প্রথম বাংলাদেশী হিসেবে অস্ট্রেলিয়ার গলফের বিশ্বকাপে খেলেন ২৯ বছর বয়সী এ গলফার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫