স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব ইজতেমার ৪৯তম আসরে এবার পৃথিবীর ১৫০টি দেশ থেকে প্রায় ৫০ হাজার বিদেশি মুসল্লি যোগ দেবে। ইজতেমায় প্রথম দিন থেকেই ভারত ও পাকিস্থানের ওলামারা বয়ান দেবেন।
বিশ্ব ইজতেমা প্রস্তুতি ও বাস্তবায়ন কমিটি সূত্রে এ তথ্য জানা যায়।
বিশ্ব ইজতেমা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম গণজমায়েত। এ ইজতেমা আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হয়ে দুই দফায় চলবে দুই ফেব্রুয়ারি পর্যন্ত।
এজন্য দশদিন আগ থেকেই চলছে ইজতেমা সফল করার সব ধরনের প্রস্তুতি। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে চলছে এ ইজতেমা প্রস্তুতির হাকর্মযজ্ঞ।
এরই মধ্যে ইজতেমায় আগেই চলে আসা শত শত মুসল্লি তাঁবু টানানোসহ বিভিন্ন কাজে ব্য¯ত্ম সময় কাটাচ্ছেন। মুসল্লিরা বাঁশ টানছেন, বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎ সংযোগ দিচ্ছেন, অনেকে আবার আগত দেশি-বিদেশি মুসল্লিদের রান্নার কাজে সহায়তা করছেন।
বিশ্ব ইজতেমার নিরাপত্তায় প্রতিবছরের মতো এবারও থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর তিন¯ত্মরের নিরাপত্তা। এজন্য এখন থেকেই চলছে সিসি ক্যামেরা স্থাপন, ওয়াচ টাওয়ারসহ চেকপোস্ট তৈরির কাজ। মুসল্লিদের পাশাপাশি মাঠে কাজ করছে র্যাব ও সেনাসদস্যরা। তারা বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা বসাতে ব্যস্ত।
বিশ্ব ইজতেমায় স্থাপিত র্যাব ক্যাম্প সূত্র জানায়, প্রস্তুতি ভালভাবে এগিয়ে চলছে। যথাসময়ে ইজতেমা শুরু হবে। ইজতেমার নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।
