Skip to content

মিষ্টির বাড়ি থেকে আড়াই লক্ষাধিক পর্ণো ভিডিও উদ্ধার

বিনোদন ডেস্ক ॥ বলিউড চলচ্চিত্রের আইটেম গানে সাড়া জাগানো অভিনেত্রী মিষ্টি মুখার্জীর বাড়ি থেকে পুলিশ আড়াই লক্ষাধিক পর্ণো ভিডিও উদ্ধার করেছে। পর্দার আড়ালে এই অভিনেত্রীর অসামাজিক কর্মকাণ্ড যে তার সিমেমা খ্যাতিকে ছাড়িয়ে যাবে সেটা হয়তো বোধগম্য ছিল না খোদ মিষ্টির কাছেই।

সম্প্রতি মহারাষ্ট্র পুলিশ মিষ্টি মুখার্জীর ফ্ল্যাট থেকে উদ্ধার করে আড়াই লক্ষাধিক পর্নোগ্রাফিক সিডি ও ডিভিডির একটি বিশাল ভাণ্ডার।

পুলিশ সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা অ্যাপার্টমেন্টটিতে তল্লাশি চালায়। কিন্তু বাড়িটির বেডরুম-লিভিংরুম থেকে শুরু করে রান্নাঘর কিংবা টয়লেটেও যেভাবে যত্রতত্র পর্নোগ্রাফিক ডিভিডির বিশাল সংগ্রহ রাখা ছিল, তাতে মনে হয়েছে কোনো বাড়িতে না বরং একটি ডিভিডি লাইব্রেরিতে তল্লাশি চালানো হচ্ছে।

প্রতিবেশী সূত্রে জানা গেছে, মিষ্টি মুখার্জী এবং বাড়িতে অবস্থানকারী তার বাবা কিংবা ভাই কারও বিরুদ্ধেই কখনও কোনো অভিযোগ আসেনি এমন।

মিষ্টির বাবা ও ভাই বর্তমানে পুলিশি হেফাজতে থাকলেও মিষ্টির পাত্তা নেই। কেউ কেউ ধারণা করছেন বিষয়টি মিষ্টির কর্ম হলেও এখন বিপদের মুখে পরিবারকে ঠেলে দিয়ে নিশ্চিন্ত আত্মগোপনে আছেন তিনি।

তবে যেভাবে পুলিশ তদন্তে মাঠে নেমেছে তাতে খুব বেশি দিন সত্য গোপন থাকবে না বলেই মনে করছেন অনেকেই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫