Skip to content

২৪ দিন পর প্রকাশ্যে ফখরুল

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে ২৪ দিন পর প্রকাশ্যে এসেছেন দীর্ঘদিন আত্মগোপনে থাকা দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণের বৈঠক চলা অবস্থায় রাত পৌনে ৯টার দিকে গুলশান কার্যালয়ে আসেন তিনি।

সর্বশেষ গত ২ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি ঘোষণার সময় গুলশান কার্যালয়ে এসেছিলেন ফখরুল। তবে একদিন আগে গত মঙ্গলবার রাতে চুপিচুপি গুলশান কার্যালয়ে এসে চেয়ারপারসনের সঙ্গে তিনি বৈঠক করেন বলে জানা গেছে। অবশ্য বিষয়টি কেউ নিশ্চিত করতে পারেনি।

গতকাল বুধবার হোটেল ওয়েস্টিনে খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে দীর্ঘদিন আত্মগোপনে থাকা দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকলেও ছিলেন না মির্জা ফখরুল। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে দেখা দেয় বিরূপ প্রতিক্রিয়া।

এদিকে ফখরুল ৩টি মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে দীর্ঘ দু’মাস পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তিনি কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে তিনি ১৭ মিনিট অবস্থান করেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন ও যুবদলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী তাদের কোনো বাধা দেয়নি। সূত্র-বেঙ্গলিনিউজটোয়োন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫