Skip to content

বার্সাকে থামল লেভান্তে

স্পোর্টস ডেস্ক ॥ ইনজুরি কাটিয়ে প্রায় দুই মাস পর লা লিগায় ফিরেছেন লিওনেল মেসি। কিন্তু দলকে দিতে পারেননি তেমন কিছু। চ্যাম্পিয়ন্স লিগে ফিরে গোল পেলেও, গতকাল লা লিগায় থেকেছেন গোলবঞ্চিত।

রোববার লেভান্তের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে মর্তিনোর শিষ্যরা।

বার্সার ড্র করে পয়েন্ট হারানোতে লাভ হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের। তাদের সঙ্গে পয়েন্টব্যবধান এখন নেই বললেই চলে। সমান ম্যাচ খেলে শুধুমাত্র গোলব্যবধানে এগিয়ে শীর্ষে রয়েছেন মেসিরা। ২০ ম্যাচ শেষে দুই দলের পয়েন্ট ৫১ করে। আর ৫০ পয়েন্ট নিয়ে বার্সা-অ্যাটলেটিকোর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ।

লেভান্তের মাঠে ফ্রি-কিক থেকে ভায়ান্ত্রার হেডে বার্সা যখন পিছিয়ে পড়ে, তখন খেলা সবেমাত্র ১০ মিনিটে। নড়েচড়ে বসার আগে গোল খাওয়ার হতাশাকে দূর করেন বর্ষীয়ান ডিফেন্ডার পিকে।

এরপর ম্যাচের সময় যত গড়িয়েছে, ততই বেড়েছে কাতালানদের গোল না পাওয়ার হতাশা।

বিশেষ করে ৬৩ মিনিটে দেখা যায় অচেনা এক মেসিকে। সহজাত গুনকে আড়াল করে সহজ গোল মিস করেন ‘খুদে যাদুকর’। বক্সের একটু বাইরে ফাঁকায় বল পেলেও গোলের নিশানা খুঁজে পেতে ব্যর্থ হন তিনি।

শেষ পর্যন্ত বার্সার কাছ থেকে এক পয়েন্ট ছিনিয়ে ‘জয়ের সমান আনন্দে’ মাতে পয়েন্ট টেবিলে ১১তম স্থানে থাকা লেভান্তে। এদিকে রিয়াল মাদ্রিদ হয়তো দেখতে শুরু করেছে শীর্ষে উঠার স্বপ্ন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫