জেলা প্রতিনিধি, খুলনা ॥ খুলানার ফুলতলায় যশোর-খুলনা মহাসড়কে এম এম কলেজের সামনে মঙ্গলবার ভোর ৬টায় ট্রাকচাপায় নানী-নাতনী নিহত হয়েছেন। নিহতরা হলেন, সখিনা বেগম (৫৫) ও তার নাতী রুম্মান মোল্লা (৯)। এ ঘটনায় নিহত সখিনা বেগমের মেয়ে আহত হয়েছেন।
ফুলতলা থানার ওসি জানান, ভোর ৬টার দিকে অসুস্থ মেয়ে ও নাতীকে নিয়ে কবিরাজ বাড়ি যাচ্ছিলেন সখিনা বেগম। এসময় একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সখিনা ও তার নাতী নিহত হন। ঘটনার পর তাদের লাশ মহাসড়কে পড়ে থাকে। এসময় অনেকগুলো গাড়ি তাদের চাপা দেয়। এতে তাদের লাশ ক্ষতবিক্ষত হয়ে গেছে। সকালে খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানান তিনি।
সখিনা বেগমের মেয়েকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।
খুলনায় ট্রাকচাপায় নানী-নাতনী নিহত
আপডেট :January 21, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
