স্পোর্টস ডেস্ক ॥ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিসিবির ঘোষিত ১৪ সদস্যের টেস্ট দলে ডাক পেয়েছেন শামসুর রহমান ও মার্শাল আইয়্যুব। এছাড়া দীর্ঘ দিন জাতীয় দলে সুযোগ পেয়েছেন ইমরুল কায়েস। অন্যদিকে অফফর্মের কারনে বাদ পড়েছেন এনামুল হক বিজয়।
অনেকদিন পর দলে সুযোগ পাওয়া ইমরুল কায়েস ঢাকা প্রিমিয়ার লিগে(ডিপিএল) ও বাংলাদেশ ক্রিকেট লিগে(বিসিএল) ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছে। এর পুরস্কার সরূপ জাতীয় দলে জার্সি গায়ে দেওয়া সুযোগ পাচ্ছেন তিনি। এ ব্যাপারে প্রধান নির্বাচক বলেন, ইমরুল বেশ কিছুদিন ধরে ভালো পারফর্মম্যান্স করছে সেই সুবাধে দলে সুযোগ পাওয়াটা তার জন্য প্রাপ্য ছিলো।
জাতীয় দলের তিন নির্বাচন সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে এসব বিষয় তুলে ধরেন। প্রধান নির্বাচক বলেন ফারুক খান বলেন,‘বিসিএলে যারা ভালো পারফরম্যান্স করেছে তাদেরকে নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট দল ঘোষণা করা হয়েছে।’
প্রথম টেস্ট ঘোষনার প্রক্কালে তিনি বলেন, আমরা বিকল্প অনেক কিছু বিবেচনায় নিয়ে টেস্ট দল ঘোষনা করেছি। এখানে পারফর্মম্যান্স এবং অভিজ্ঞতা মূল্যায়ন করেই ক্রিকেটারদেও দলে সযোগ দেওয়া হয়েছে।
মাশরাফির দলে অন্তর্ভ্থক্তির না হওয়ার ব্যাপারে প্রধান নির্বাচক ফারুক বলেন, ‘ মাশরাফি দ্রুত ফিরে আসছে। কিন্তু আরো ৬ মাস তাকে লংগার ভার্সন ক্রিকেট খেলে দলে সুযোগ পেতে হবে। তবে তাকে নিয়ে আমরা আশাবাদী। ও খুব দ্রুত উন্নতী করছে’-বলেন প্রধান নির্বাচক।
নাঈম ইসলামকে বাদ দিয়ে মাহমুদুল্লাহ রিয়াদের টেস্ট স্কোয়াডে সুযোগ পাওয়ার ব্যাপারে ফারুক আহমেদ ব্যাখ্যা দিলেন। নাঈমের থেকে বোলিং এগিয়ে মাহমুদুল্লাহ সেই সাথে অভিজ্ঞতা। সবমিলেই এই দুজনের মধ্যে মাহমুদুল্লাই যোগ্য মনে করেন তিনি।
এনামুল হক বিজয় সম্পর্কে ফারুকের বক্তব্য, এনামুল খুব প্রতিভাবান ক্রিকেটার। গত কিছুদিন ধরে সে নামের প্রতি সুবিচার করতে পারছে না। এ কারনেই প্রথম টেস্টে সুযোগ দেওয়া হয়নি ওপেনার এ ব্যাটসম্যানকে।
প্রথম টেস্ট দল: মুশফিকুর রহিম (অধিনায়ক) তামিম ইকবাল,মার্শাল আইয়্যুব, সাকিব আল হাসান,নাসির হোসেন,মুমিনুল হক, শামসুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, রবিউল ইসলাম, রুবেল হোসেন ও আল আমিন।
