Skip to content

জামায়াতের মতো বিএনপিকেও প্রতিহত করা হবে

স্টাফ রিপোর্টার ॥ বিগত দিনে জামায়াত ইসলামীকে যেভাবে প্রতিহত করা হয়েছে একইভাবে আগামীতে বিএনপিকেও রাজপথে প্রতিহত করার ঘোষণা দিলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ‘বিএনপির জন্মই হয়েছে ক্যান্টনমেন্টে। তারা জন্মলগ্ন থেকে জ্বালাওপোড়াও করে আসছে। তারা জন্ম থেকেই আমাদের জ্বালাচ্ছে। এবার তারা দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করেছিল। বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করেছিল। দেশের মানুষ তাদের সেই ষড়যন্ত্র প্রতিহত করেছে।’

শাজাহান খান বলেন, ‘বিএনপি নির্বাচনে না এসে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে। তারা এখন ভুল বুঝতে পারছে। কিন্তু করার কিছু নেই।’

স্বাধীনতা বিরোধীদের ফাঁসির রায় কার্যকর করে দেশকে পাপ মুক্ত করা হবে উল্লেখ করে এ মন্ত্রী বলেন, ‘কেউ যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারবে না। বাংলাদেশ রাজাকার মুক্ত হবেই।’

শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ছিদ্দিকস ভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫