স্টাফ রিপোর্টার ॥ গাজীপুর মহানগরের মহানড়কের ফুটপাতের দোকানীদের কাছে জয়দেবপুর থানাপুলিশে নাম ভাঙ্গিয়ে ব্যাপক ভাবে চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উত্থাপিত হয়েছে। মহাসড়কের বোর্ডবাজার এলাকা থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত পুলিশ প্রতিমাসে প্রায় সাড়ে ৩ লাখ টাকা চাঁদাবাজি করছে বলে জানা যায়।
গাজীপুর মহানগরের বোর্ড বাজার, সাইনবোর্ড, মালেকের বাড়ী, চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাতের দোকানীদের কাছ থেকে জয়দেবপুর থানার ওসির নাম ভাঙ্গিয়ে থানার সমস্ত ড্রাইভার ও ভোগরা ফাঁড়ীর ইনচার্জ নাজমুল ব্যাপক হাড়ে চাঁদাবাজি করছে বলে দোকানীদের অভিযোগ।
উল্লেখিত এলাকার ফুটপাতের দোকানদার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, জয়দেবপুর থানার ড্রাইবার ইকবাল, বাক্কী, বোরহান, জিয়া ফারুক ও ভোগরা ফাঁড়ীর ইনচার্জ নাজমুল ও জয়দেবপুর থানার ওসির নাম করে মালেকের বাড়ী থেকে প্রতিদিন ২ হাজার, সাইনবোর্ড থেকে ৩ হাজার, বোর্ড বাজার থেকে ১ হাজার টাকা করে আদায় করছে।
আর ভোগরা ফাড়ীর ইনচার্জের নামে মালেকের বাড়ী থেকে প্রতিদিন ৫০০, সাইনবোর্ড থেকে ১ হাজার বোর্ড বাজার ও চৌরাস্তা থেকে ৪ হাজার টাকা করে আদায় করে থাকে মালেকের বাড়ী মোস্তফা, সাইনবোর্ড এলাকায় তৌহিদ, বোর্ড বাজার এলাকায় লিটন।
এ ব্যাপারে মালেকের বাড়ী, সাইনবোর্ড, বোর্ড বাজার এলাকার ফুটপাতের দোকানদারদের সাথে কথা বলে জানা গেছে, পুলিশে নিয়োগকৃত দালালরা প্রতিদিন ওসি ও ভোগরা ফাঁড়ীর ইনচার্জ এর নাম করে আমাদের কাছ থেকে টাকা নিয়ে যায়, টাকা না দিলে ফুটপাতে দোকানদারী করতে পারবো না। তারা এও জানায় যারা চাঁদা না দেয় হরতাল অবরুধে সময় গ্রেফতার করে ভাঙ্গচুরের মামলায় চালান দেয়।
পুলিশের নিয়োগকৃত দালাল মালেকের বাড়ীর মোস্তফা জানান, স্যারেরা (ড্রাইভার ও ফাঁড়ি ইনচার্জ) আমাদের দিন হাজিরা হিসেবে মজুরি প্রদান করে নিয়োগ করেছেন। আমরা সারাদিন যা আদায় (চাঁদা) করি রাতে এসে নিয়ে যায় থানার ড্রাইভাররা ও ভোগরা ফাঁড়ির ইনচার্জ।
এ ব্যাপারে গত ২৩ জানুয়ারি রাত পৌঁনে ১০টায় ভোগড়া ফাঁড়ি ইনচার্জ নাজমুল চাঁদা আদায়ের বিষয়ে প্রশ্ন করলে তিনি বাংলাভূমিকে জানান, গত দু’দিন যাবত ফুটপাতের দোকানপাট বন্ধ করে দিয়েছি।
তাছাড়া এ বিষয়ে গত ২৩ জানুয়ারি রাত ৯টা ২০ মিনিটে জয়দেবপুর থানা অফিসার্স ইনচার্জ (ওসি)’র সাথে সেলফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়। ওসি’র সেলফোনে রিং হলেও রিসিভ হয়নি।
গাজীপুর পুলিশ ফুটপাত থেকে চাঁদাবাজী করছে মাসে সাড়ে ৩ লাখ
আপডেট :January 26, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
