Skip to content

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক ॥ টস হেরে সিরিজ শুরু করলো বাংলাদেশ। সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টস জেতেন শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জোলো ম্যাথুস। আর টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন লঙ্কান দলপতি। ফলে প্রথমে ব্যাট করবে মুশফিকুর রহিম বাহিনী। বাংলাদেশের স্থানীয় সময় সাড়ে নয়টায় খেলাটি মাঠে গড়াবে।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে সিরিজের প্রথম এই টেস্টে বাংলাদেশের পক্ষে টেস্ট অভিষেক হচ্ছে ওপেনার শামসুর রহমানের। যিনি এবার ঘরোয়া লিগে ব্যাটিংয়ে দারুণ আলো ছড়িয়েছেন।

বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, শামসুর রহমান, মার্শাল আইয়ুব, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নাসির হোসেন, সোহাগ গাজী, রবিউল ইসলাম, আল আমিন হোসেন ও রুবেল হোসেন।

শ্রীলঙ্কা স্কোয়াড: কুশল সিলভা, দিমুথ করুনারত্মে, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে, দিনেশ চান্ডিমাল, অ্যাঞ্জোলো ম্যাথুস, কিথুয়ান ভিথানজে, দিলরুয়ান পেরেরা, সামিন্দা ইরাঙ্গা, রঙ্গনা হেরাথ ও সুরাঙ্গা লাকমল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫