Skip to content

আসছে নারী

বিনোদন ডেস্ক ॥ মোস্তফা মননের রচনা ও পরিচালনায় শুরু হতে যাচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘নারী’। এতে অভিনয় করেছেন সুমাইয়া শিমু, হাসিন রওশন, সাবেরী আলম, শতাব্দী ওয়াদুদ, লুৎফর রহমান জর্জ, শামীমা তুষ্টি, সাজ্জাদ রেজা, পরী মনি প্রমুখ।

অসহায় রন্টি ছুটছে। মহা বিপদে পড়েছে সে। তার স্বামী আজাদকে আটক করেছে পুলিশ। কারণটা সে জানে না। এই শহরে আজাদ ছাড়া রন্টির আর কেউ নেই। একা মেয়ে রন্টি এখন কি করবে? প্রতিবেশী অ্যাডভোকেট মমিন সাহেবের কাছে সহযোগিতার জন্য গেলে তিনি রন্টিকে নিয়ে এক প্রকার খেলায় মেতে ওঠেন। রন্টি একসময় বুঝে যায় তাকে সহযোগিতা করবে না মমিন। উকিল, পুলিশ, গলির মোড়ের দোকানদার, অতি উৎসাহী ভাড়াটিয়া সবার চোখ উপেক্ষা করে তাকে এগিয়ে যেতে হবে। এই নারীকে কেন্দ্র করেই নাটকটির গল্প এগিয়ে যাবে বলে জানান পরিচালক।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫