Skip to content

ন্যাড়া হয়ে মাথায় ট্যাটু আঁকাবেন স্টুয়ার্ট

বিনোদন ডেস্ক ॥ নিজের পোশাক-আশাক, হেয়ারস্টাইলসহ বিভিন্ন ব্যপার নিয়ে সন্তুষ্ট নন হলিউড তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। চুলে বয়কাট দেয়ার ব্যপারে অন্যরকম দুর্বলতা আছে ‘টোয়ালাইট’ তারকাখ্যাত এই অভিনেত্রীর। তবে অভিনেত্রী হওয়ায় তা আর সম্ভব না।

সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে ক্রিস্টেন জানান, মৃত্যুর আগে অবশ্যই ন্যাড়া হয়ে মাথায় ট্যাটু আঁকাবেন তিনি।

২৩ বছর বয়সী স্টুয়ার্ট বলেন, “মৃত্যুর আগে আমি অবশ্যই মাথা ন্যাড়া করব। ন্যাড়া হওয়ার পর চুল গজানোর আগেই অবশ্যই আমার মাথায় ট্যাটু আঁকাবো। মাথার ঠিক কোন অংশে এই ট্যাটু আঁকাবো, তা নিয়ে আমি এখনো নিশ্চিত নই। সম্ভবত মাথার পেছনে নিচের দিকে। আমি জানি না এটা ঠিক কি ধরনের ট্যাটু হবে। এ ব্যাপারে এখনো ভাবছি।”

স্টুয়ার্ট বলেন, “আমি আরো চুল কাটব, চুলে আরো বেশি রঙ করব। একসময় চুলে আমি পুরো বয়কাট দিতে চাইচাম। মেয়েদের স্টাইলে মতো নয়, জেমস ডিন হেয়ারকাটের মতো পুরোপুরিভাবেই আমি বয়কাট দিতে চাইতাম। যাতে আমার চুলও একদম সোজা হয়ে থাকে।” সূত্র: ডেইলি মেইল

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫