Skip to content

দিল্লির চলন্ত গাড়িতে বন্ধুর হাতে ধর্ষিতা বান্ধবী

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ভারতের রাজধানী নয়াদিল্লির এক চলন্ত গাড়িতে রোববার ফের ধর্ষণের ঘটনা ঘটেছে। ২৮ বছরের এক বিবাহিতা নারী বন্ধুর সঙ্গে ট্যাক্সিতে করে যাওয়ার সময় সে তাকে ধর্ষণ করে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানিয়েছে।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় পূর্ব দিল্লির আনন্দ বিহার বাস টার্মিনাল থেকে ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। তিনি পুলিশকে জানান, ট্যাক্সিতে করে যাওয়ার সময় এক বন্ধু তাকে ধর্ষণ করেছে। এ সময় ধর্ষণকারীর অন্য দুই বন্ধুও গাড়িতে ছিল।

অভিযোগ শোনার পর পুলিশ তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষা শেষে তার ধর্ষণের বিষয়ে নিশ্চিত হয় পুলিশ।

ওই নারী আরো অভিযোগ করেন, তিনি বাধা দেয়ায় ধর্ষণকারী এবং তার দুই বন্ধু মিলে তাকে মারধোর করে।

রোববার সন্ধ্যায় ওই নারী তার বন্ধুটির সঙ্গে দেখা করেন। ধর্ষণকারী তাকে একটি কারখানায় চাকরি দেয়ার নাম করে তাকে ট্যাক্সিতে ওঠান।

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযুক্তদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

প্রসঙ্গত, ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লির এক চলন্ত বাসে গণ ধর্ষণের শিকার হয়ে মারা যান এক ছাত্রী। এঘটনায় গোটা ভারত জুড়ে তীব্র বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। গত বছরের সেপ্টেম্বর মাসে আলোচিত এই দিল্লি গণধর্ষণ মামলায় অভিযুক্ত চারজনকেই মৃত্যুদন্ড দিয়েছে আদালত।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫