Skip to content

ঝিনাইদহে আধাবেলা হরতাল চলছে

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ ॥ কোঁটচাদপুর-মহেশপুর উপজেলায় জামায়াতের আধাবেলা হরতাল চলছে।

সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল চলবে।

এদিকে হরতালে কোথাও কোনো পিকেটার চোখে পড়েনি। হরতালের কারণে উপজেলা দু’টিতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অধিকাংশ দোকানপাটও বন্ধ রয়েছে। তবে অফিস-আদালতের কাজ স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, যৌথবাহিনীর সঙ্গে ‘বন্দুক যুদ্ধে’ ঝিনাইদহের কোটচাঁদপুরে জামায়াত নেতা এনামুল হক মাস্টার নিহতের প্রতিবাদে মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলায় সোমবার আধাবেলা হরতাল আহ্বান করে জামায়াত।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫