Skip to content

পুনঃনির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ পুনঃনির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ নাজিব-বিন তুন হাজি আব্দুল রাজাক। কূটনৈতিক চ্যানেলে পাঠানো এক অভিনন্দন বার্তায় দু’দেশের পারস্পরিক স্বার্থে এক সঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন তিনি।

নাজিব রাজাক বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়সহ বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূ ও উষ্ণ কার্যকর সম্পর্ক বজায় রাখা এবং দিনে দিনে তা আরও জোরদারের আশা প্রকাশ করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫