Skip to content

জামিন দিলে খুশি হতাম, শরীর ভালো না: মওদুদ

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ দুর্নীতির মামলায় মওদুদ আহমদকে তিন কার্যদিবসের মধ্যে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন।

জামিনের শুনানি শেষে আদালত মওদুদ আহমদের কাছে শারীরিক অবস্থা কেমন তা জানতে চান। এ সময় মওদুদ আহমদ আদালতে বলেন, ‘বয়সও হয়েছে, শরীরও ভালো না। জামিন দিলে খুশি হতাম।’ পরে আদালত তাঁর জামিন আবেদন নাকচ করে কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

জামিনের শুনানির সময় মওদুদের পক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, মওদুদ আহমদ অসুস্থ। দীর্ঘদিন যাবত্ জেলহাজতে আছেন। তদন্ত কর্মকর্তা মামলার তদন্তের প্রয়োজনে যেকোনো জায়গায় জিজ্ঞাসাবাদ করতে পারেন।

৩০০ কোটি টাকারও বেশি মূল্যের সরকারি বাড়ি আত্মসাত্ করার অভিযোগে গুলশান থানায় মওদুদ আহমদ ও তাঁর ভাই মনজুর আহমদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ওই মামলা করে। গত বছরের ১৭ ডিসেম্বর দুদক ওই মামলা করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫